নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে সৈয়দপুর থানায় একটি সালিশ বৈঠক চলাকালে বাকবিতণ্ডা ও পরবর্তী আটকের ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। […]





















