বুধবার হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী জাহাজের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। […]
















