নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হয়রানির ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে। […]



