এনসিপিতে যোগ দিলেন তিন শতাধিক নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন বিভিন্ন দল ও পেশার তিন শতাধিক নেতাকর্মী।
শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
নবাগতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী ছাড়াও চিকিৎসক, আইনজীবী ও বিপুল সংখ্যক তরুণ ও পেশাজীবী রয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূইয়া এবং কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা জানান, এনসিপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে এবং শিগগিরই উত্তরার কয়েকশ গার্মেন্টস শ্রমিক দলের শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’-তে যোগদান করবেন। পেশাজীবী ও সাধারণ মানুষের এই ধারাবাহিক যোগদানে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে বলে দাবি করেন কেন্দ্রীয় নেতারা।

















