শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন তরুণ অভিনেতা আমির পারভেজ

বিনোদন অঙ্গনে সৃজনশীল কাজ এবং দর্শকপ্রিয়তার স্বীকৃতি পেলেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক আমির পারভেজ। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড- ২০২৬।
৭ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে দেশের শোবিজ অঙ্গনের তারকা, নির্মাতা, শিল্পী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আমির পারভেজের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, ‘এই সম্মাননা আমার একার নয়। যারা সবসময় আমার কাজকে ভালোবেসেছেন, উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকেছেন-এই অর্জন তাদের সবার। আমি ভবিষ্যতেও দর্শকদের জন্য আরও মানসম্মত ও ব্যতিক্রমধর্মী সৃষ্টিশীল কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।’
নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ফটোশুট এবং টেভিভিশনে উপস্থাপনায় আমির পারভেজ ইতোমধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন সৃজনশীল উদ্যোগ ও নিয়মিত কনটেন্ট প্রকাশের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা অর্জন করেছেন।
এক দশকের বেশি সময় ধরে শোবিজ অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করছেন আমির পারভেজ। তার অসংখ্য নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন দর্শকপ্রিয় হয়েছে।













