নেপালে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক প্রকাশ

নেপালের তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বঙ্গভবনের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির শোকের তথ্য জানানো হয়।
বুধবার হিমবাস ধসের ঘটনায় নেপালের তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস হয়। প্রলয়ঙ্করী এই দুর্যোগে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ ও কাদার স্রোতে ভেসে গেছে বিস্তীর্ণ পাহাড়ি জনপদ।
এ ঘটনায় ৮০০ জন বিদেশি নাগরিকসহ প্রায় দেড় হাজার পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়। বৃহস্পতিবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকাজও ঠিকমতো করা যাচ্ছে না।
নেপাল সীমান্তের তিব্বত অংশ থেকে ধারণ করা সিসিটিভি ভিডিওতে দেখা যায়, পাথর, কাদা ও পানির প্রবল স্রোত ভবন ও জনপদ ধ্বংস করে দেওয়ার আগে বহু মানুষ পালানোর চেষ্টা করছেন। ওই স্রোতে অনেক মানুষ প্রাণ হারান।










