প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক নুরজাহান খানম
প্রকাশ [bangla_date date="November 9, 2026"]
0
155 Views

অর্থ বিভাগের যুগ্ম সচিব নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগের শর্তানুযায়ী, তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারের নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নূরজাহান খানম ইতিপূর্বে অর্থ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Trending Now
আজও মিরপুরে রাস্তায় নেমেছে গার্মেন্ট শ্রমিকেরা, পুলিশের সাথে সংঘর্ষ
[bangla_date date="November 9, 2026"]
যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করলেন সাইয়েদ, নির্বাচিত হলেন প্রথম মুসলিম সিনেটর
[bangla_date date="November 9, 2026"]







