নাইজেরিয়ার মাইদুগুরিতে আত্মঘাতী হামলায় নিহত ২৩
প্রকাশ [bangla_date date="August 31, 2026"]
0
122 Views

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ২৩ জন নিহত এবং ১০৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরি শহরে।
মঙ্গলবার (১৭ মার্চ) পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিত প্রদান করেন। সেখানে বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী ঘটনাগুলো সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে মোট ২৩ জন নিহত হয়েছেন এবং ১০৮ জন আহত হয়েছেন।
তিনি জানান, স্থানীয় সময় রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একটি সামরিক চৌকিতে হামলার পর সোমবার সন্ধ্যায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে।
Trending Now
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯, নিখোঁজ ২৩০০ জনের বেশি মানুষ
[bangla_date date="August 31, 2026"]
শুল্কের ইট মেরে কানাডার পাটকেল কীভাবে সামলাবেন ডোনাল্ড ট্রাম্প
[bangla_date date="August 31, 2026"]

















