বিজয়-তৃষা প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর শতকোটির সম্পত্তি

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান এখন খবরের শিরোনামে। থলপতি বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এবং বিজয়ের দাম্পত্য বিচ্ছেদের খবরের মাঝেই আলোচনায় উঠে এসেছে তৃষার রাজকীয় জীবনযাপন।
বর্তমানে তৃষা কৃষ্ণান দক্ষিণের অন্যতম সম্পদশালী অভিনেত্রী, যাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। চেন্নাইয়ের অভিজাত এলাকায় তাঁর ৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল আবাসন রয়েছে। শুধু চেন্নাই নয়, হায়দরাবাদেও রয়েছে তাঁর ৬ কোটি টাকার একটি বাংলো, যেখানে রয়েছে ব্যক্তিগত স্পা ও বিশাল বাগান।
তৃষার উপার্জনের সিংহভাগ আসে সিনেমা এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। বিজয়ের সঙ্গে ‘লিও’ ছবিতে অভিনয়ের পর তাঁর পারিশ্রমিক আকাশচুম্বী হয়েছে; এখন তিনি ছবি পিছু ৩ থেকে ৪ কোটি টাকা নিচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে তাঁর মাসিক আয় প্রায় ৯০ লক্ষ টাকা।
বিলাসিতার এখানেই শেষ নয়, অভিনেত্রীর গ্যারেজে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ় এবং রেঞ্জ রোভারের মতো বিশ্বখ্যাত সব ব্রান্ডের গাড়ি। কেরিয়ারের মধ্যগগনে থাকা এই অভিনেত্রী একদিকে যেমন অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন, অন্যদিকে গড়ে তুলছেন পাহাড়সম বৈভব।

















