সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ব্যর্থতা কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

দেশের সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ) নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি ও নির্দেশনার জন্য এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে জীবনাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারকে কেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চেয়েছেন আদালত।
এ ছাড়াও হাইকোর্টের জারি করা এই রুলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি, পর্যবেক্ষণ ও দিক-নির্দেশনা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগামী এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এই কমিটি গঠনের বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

















