মালয়েশিয়ায় তিনদিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
প্রকাশ [bangla_date date="October 23, 2026"]
0
306 Views

মালয়েশিয়ায় তিনদিনের সরকারি সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. ইউনূসের এই সফর। তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকেঅংশ নেবেন।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।
Trending Now
অস্ত্রকাণ্ডে নিজেই প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চাওয়ার দাবি ইশরাকের
[bangla_date date="October 23, 2026"]
হুতিদের দাবি ভূপাতিত: সৌদি বলছে কারিগরি ত্রুটিতে হেলিকপ্টার বিধ্বস্ত
[bangla_date date="October 23, 2026"]







