অভিনেতা মাহফুজ আহমেদের মা আর নেই, আজ দাফন

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছা পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
অভিনেতার মায়ের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহফুজ আহমেদের সর্বশেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’-এর চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৬ মার্চ) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। মরহুমার প্রয়াত স্বামীর প্রতিষ্ঠিত মসজিদে জানাজা সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
গুণী এই অভিনেতার মাতৃবিয়োগে শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

















