ক্রিকেটারদের জন্য দেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের স্কিল ক্যাম্পে সোমবার প্রথমবারের মতো ‘মার্লিন বাই বোলা’ নামের এই মেশিন ব্যবহার করা হয়েছে। […]



