কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গণ-অভ্যুত্থান পরবর্তী সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারামুক্ত হন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগার থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য না করে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এর আগে এদিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবকের হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুরে আন্দোলন চলাকালে হামলায় আশরাফুল গুরুতর আহত হন। এই ঘটনায় শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছিল।

















