রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে খুন হয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। নিহত আনোয়ার উল্লাহ (৬৫) ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ছিলেন। […]

























