অভিষেক মৌসুমে নারীদের ফুটবল লিগের শিরোপা জিতেছে রাজশাহী স্টার্স এফসি। শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ আর্মি এসসিকে ৩-০ গোলে হারিয়েছে রাজশাহীর মেয়েরা। প্রথমার্ধে দুই দলের লড়াই হয়েছে জমজমাট। রক্ষণাত্মক ফুটবল খেলেছে দুই দল। এ অর্ধে গোল পায়নি কেউই। […]




