চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় যাবেন তারেক রহমান।
এর আগে রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপি শীর্ষ নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাত করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন ধারা হিসেবে মন্তব্য করছেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পাওয়া বিএনপিসহ অন্য দলের সংসদ সদস্যদের মঙ্গলবার সকালে শপথ নেওয়ার কথা রয়েছে। একইদিন বিকেলে মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

















