ঢাকায় সিংড়াবাসীর নাগরিক সংবর্ধনায় সিক্ত সাংসদ আনোয়ারুল ইসলাম আনু

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: আনোয়ারুল ইসলাম আনুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া কল্যাণ সমিতির সভাপতি নাফিউল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আনোয়ারুল ইসলাম আনু শিক্ষা, সততা, নেতৃত্ব, সমাজকল্যাণ ও উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন। সিংড়ার উন্নয়নে এভাবেই সবসময় অবদান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বুলবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, সিংড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মোঃ শাহিন আলমসহ ঢাকায় বসবাসকারী সিংড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর রাতে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।















