রোনালদোকে রেখে পর্তুগালের বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের হেড কোচ রবার্তো মার্তিনেস। ঘোষিত এই স্কোয়াডে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে ৪১ বছর বয়সী এই ফুটবল আইকনের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা হলো।
অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার এক দুর্দান্ত ভারসাম্য রেখে এবারের বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন কোচ মার্তিনেস।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। আর ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে রোনালদো বাহিনী।
একনজরে পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ: দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।







