মেসিকে এতটাই হিংসা করেন রোনাল্দো!

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রে উঠে এসেছে নানা চমকপ্রদ তথ্য। তবে দুটি বিষয় জানলে সিআর সেভেন ভক্তদের চোখও কপালে উঠবে! তবে কি মেসিকে ভীষণ রকম হিংসা করেন রোনাল্দো?
চলুন আসল ঘটনায় যাই। লিওনেল মেসি এবং ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ ঘিরে জানা গেছে দুটি তথ্য। ওই দুটি বিশ্বকাপের সময় প্রবল প্রতিদ্বন্দ্বী মেসিকে নিয়ে রোনালদোর চাওয়া, প্রার্থনা এবং টুর্নামেন্ট পরবর্তী ব্যক্তিগত অনুভূতি উঠে এসেছে।
২০১৪ বিশ্বকাপের আসর বসেছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। সেবার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা ও জার্মানি। রিও দে জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের আঙিনায় সেবার কেঁদে মাঠ ছেড়েছিল মেসির দল। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ১-০ গোলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভাঙে মেসিদের।
তথ্যচিত্রের বরাত দিয়ে মার্কা লিখেছে, ওই ফাইনালে আগে মা মেরির কাছে কায়মনে প্রার্থনা করেছিলেন রোনালদো, মেসির মাথায় যেন কোনোভাবেই না ওঠে বিশ্বকাপের মুকুট। পর্তুগিজ মহাতারকা এটাও জানিয়েছেন, ম্যাচ শেষের বাঁশি শোনামাত্র ‘স্বস্তি’ অনুভব করেছিলেন তিনি!
২০২২ সালের রাতটি রোনালদোর জন্য ছিল বিপরীত অনুভূতির। দোহার লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছেন মেসি।
ক্লাব ফুটবলে ভুরিভুরি শিরোপা জেতা আর্জেন্টাইন তারকা প্রথমবার পেয়েছিলেন বিশ্বজয়ের স্বাদ। সাত গোল দিয়ে নিজেও হয়েছিলেন প্রতিযোগিতা সেরা।
ব্যক্তিগত ও দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বী মেসির মুঠোভরে পাওয়ার ওই রাত রোনালদোর জন্য কেমন ছিল, সেটাও উঠে এসেছে তথ্যচিত্রে। তিনি অকপটে-জানিয়েছেন, সেটিও তার জন্য ছিল ‘দুঃস্বপ্নের রাত!’

















