মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে অস্থিরতা কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত শনিবার থেকে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে আরও জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, গালফ এয়ারের দুটি এবং ফ্লাই দুবাইয়ের চারটি ফ্লাইট রয়েছে।

















