বিএনপিকে অভিনন্দন জানিয়ে মার্কিন দূতাবাসের বার্তা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে লিখেছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
এছাড়াও ইতোমধ্যে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়েছেন তারেক রহমান।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন।

















