নৈতিকতা ও ধর্ম: কর্তৃত্বের নয়, প্রশান্তির সম্পর্ক

ধর্মীয় দর্শনে সঙ্গী মানে ক্ষমতার কেন্দ্র নয়, বরং প্রশান্তির অভায়ারণ্য। মানসিক নিপীড়ন, অবজ্ঞা, অসম্মান বা আধিপত্য কোথাও নৈতিকভাবে গ্রহণযোগ্য আচরণ নয়। নারীর মানসিক যন্ত্রণা উপেক্ষা করা নৈতিক ব্যর্থতা- কারণ এটি মানবিক মর্যাদার সরাসরি লঙ্ঘন।
সংস্কৃতি পুনর্নির্মাণের প্রয়োজন
যে সংস্কৃতি নারীর নীরব সহনশীলতাকে গুণ হিসেবে চর্চা করে, তা মানসিক স্বাস্থ্যের পরিপন্থী। সুস্থ সম্পর্ক মানে সহযাত্রা, যেখানে দায়িত্ববোধ, বিশ্বস্ততা ও সম্মান আচরণে প্রতিফলিত হয়, কথার অলংকারে নয়।
উপসংহার
নারী অধিকার মানে কেবল কেতাবী মোড়কের আইনগত স্বীকৃতি নয়; মানসিক নিরাপত্তার নিশ্চয়তাও এখানে গুরুত্বপূর্ণ। সঙ্গী যদি আশ্রয় না হয়ে চাপের উৎস হয়, তাহলে সে সম্পর্ক সামাজিকা রক্ষার বৈধতা পেলেও বৈজ্ঞানিকভাবে অসুস্থ। মানসিক সুস্থতা তাই ব্যক্তির একক দায় নয়—এটি সম্পর্কের নৈতিক মানদণ্ড।
লেখক: মাহমুদা ফেরদৌস পরমা, পুষ্টিবিদ।
















