দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে আরো ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, আজ ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ৮ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের জন্য কাটঅফ মূল্য নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই ক্রয়ের মাধ্যমে চলতি মে মাসেই ব্যাংকগুলো থেকে মোট ৩৯ কোটি ৫০ লাখ ডলার কেনা হলো।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাজার পরিস্থিতি বিবেচনায় কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাজার থেকে মোট ৬০৬ কোটি ৮৫ লাখ বা ৬.০৬ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।