জয় দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো নিউজিল্যান্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপে চেন্নাইয়ে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ছয় উইকেটে ১৮২ রান তোলে। ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন আফগান হিটার গুলবাদিন নাইব। ইনিংসে তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান নাইব। নাইব-অটলের তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে টেনে নেয়। অটল ২৪ বলে ২৯ রান করেন। কিউইদের হয়ে ৪০ রানে দুটি উইকেট নেন লকি ফার্গুসন।
জয়ের লক্ষ্যে মাঠে নেমে কিউইদের ইনিংসে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় কিউিইরা। মুজিব উর রহমান টানা দুই বলে ফিরিয়ে দেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রকে। হ্যাটট্রিক বলটি নিরাপদে সামলে নেন গ্লেন ফিলিপস। এরপর সেইফার্টকে সঙ্গে নিয়ে ছড়ি ঘোরান আফগান বোলারদের ওপর। তৃতীয় উইকেটে তাদের ৪৭ বলে ৭৪ রানের জুটি আফগানদের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জিতেই টুর্নামেন্টে শুভ সূচনা করলো নিউজিল্যান্ড।
২৫ বলে সাত চার ও এক ছক্কায় ৪২ রান করে ফিলিপস আউট হন। তবে দলকে এগিয়ে নিতে থাকেন সেইফার্ট। শেষ পর্যন্ত সাত চার ও তিন ছক্কায় ৪২ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৭ বলে ২৮ রান করে আউট হন মার্ক চ্যাপম্যানও। বাকিটা সামাল দেন ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। তাদের ১৩ বলে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭.৫ ওভারে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করে।
১৪ বলে এক চার ও এক ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন মিচেল। স্যান্টনার আট বলে দুই চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ১৭ রানে। এটি তাদের বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার নজির। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১৬৭ রান তারা করে জিতেছিল তারা। আফগানদের পক্ষে ৩১ রানে দুটি উিইকেট নিয়েছেন মুজিব উর রহমান।
















