চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে রেজাউল করীমের বাসায় পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম ও মহাসচিব ইউনুস আহমদ।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন।
ইসলামী আন্দোলনের এক নেতা বলেন, ‘নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে উনাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে।
সাক্ষাতকালে রেজাউল করীমের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
এর আগে রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি চেয়ারম্যান।

















