ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান (তারেক হোসেন) প্রজাপতি প্রতীক নিয়ে অত্যন্ত হতাশাজনক ফলাফল করেছেন। তিনি এই আসনে মাত্র ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের শতাংশের হিসেবে ৩৭ দশমিক ৪২ শতাংশ।
এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম। তিনি পেয়েছেন মোট ৫৩ হাজার ৭৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক 'কোদাল' প্রতীক নিয়ে ৩০ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।
তবে এই নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বাতিল ভোটের সংখ্যা। ঢাকা-১২ আসনে মোট বাতিল হওয়া ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ, ভোটাররা ভুলবশত যে পরিমাণ ভোট বাতিল করেছেন, তার অর্ধেক ভোটও পাননি আমজনতা দলের প্রার্থী তারেক। বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়ে তারেক রহমানের (তারেক হোসেন) এই ভরাডুবি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।