ঈদুল ফিতরের ছুটি থাকবে সাতদিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সাথে ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছুটির অনুমোদন দেওয়া হয়। ফলে এবার ঈদের ছুটি হবে সাত দিনব্যাপী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
এখন ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত হওয়ায় ঈদের আগেই চার দিনের ছুটি থাকবে। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা।

















