আম্পায়ারের সাথে তর্ক করে জরিমানা গুণলেন নবী

আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করায় শাস্তি পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বুধবার আহমেদাবাদে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের এক ঘটনায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুণতে হয়েছে নবীকে।
ওই ম্যাচের ১৪তম ওভারে লুঙ্গি এনগিডির রিস্ট ব্যান্ড নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন নবী। যা আইসিসির আচরণবিধির ২.৪ ধারা অনুযায়ী ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত’ অমান্য করায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়।
এমন অপরাধের জন্য সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া যায়। তবে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের আনা অভিযোগ নবী মেনে নেওয়ায় আর এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ ফি জরিমানার সঙ্গে নবীকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২৪ মাসে তার আর কোনও ডিমেরিট পয়েন্ট নেই। এই সময়ের মধ্যে কোনও খেলোয়াড় চার বা এর চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে ‘সাসপেনশন পয়েন্ট’ যোগ হয়।
আইসিসি থেকে দুটি ‘সাসপেনশন পয়েন্ট’ পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে অথবা দুটি টি-টুয়েন্টির জন্য নিষিদ্ধ হবেন একজন খেলোয়াড়।
















