পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় মরহুম আনিসুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাত্রদল নেতা মো. ইমন মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে মুসলিম উম্মাহর সকল মরহুমের আত্মার শান্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও সঠিক পথে দেশ পরিচালনার কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্রবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাউফল উপজেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন, উপজেলা ছাত্রদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ খান, মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এইচ এম রুমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান খান, মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন গাজী এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ হোসেন। এছাড়াও স্থানীয় ছাত্রদল নেতা হাসান, রায়হান রাফি, রনি, রেদোয়ান, সম্রাট, সাঈদ, মমিন ও কাউয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সামুয়েল আহমেদ লেলিন, রুমান হোসেন, নেতা রবিউল ইসলাম, কামরুজ্জামান বাবু, লিমন মৃধা এবং এমদাদুল আলম অলি। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।