ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ নেবেন। রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে (লেভেল-১) এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। প্রকাশিত গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে ১ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট (৩৬ জন): সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোট (১২ জন): নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
স্বতন্ত্র (১ জন): সুলতানা জেসমিন।
এদিকে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গতকাল শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ পূর্ণতা পাচ্ছে। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।