স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।
আইএসপিআর আরও জানিয়েছে, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শনার্থীদের প্যারেড স্কয়ারে প্রবেশের জন্য নির্দিষ্ট কিছু গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক দিয়ে আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।
২৬ মার্চের এই বিশেষ আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কুচকাওয়াজ এবং বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাই পাস্ট প্রদর্শিত হবে।

















