রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে রাজধানীর মধুবাগ ও তেজগাঁও থানাধীন নাবিস্কো এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর গুলশান সার্কেলের পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা ও সার্কেলের অন্যান্য সদস্য এবং পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে গাঁজা সেবন ও বহনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ লিমন (২৯), মোঃ হৃদয় (২০), মোঃ তুহিন (২০), মোঃ শহিদুল ইসলাম (২৭), সাকিব হোসেন (২২), মোঃ রুস্তম আলী (৪২), আলম মিয়া (২৭), রহিদুল ইসলাম (৬০), মোঃ রিফাত (২০), মোঃ রবিউল ইসলাম (২০), মোঃ সোহাগ (২৫) এবং মোঃ আপেল (৪০)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলের জন্য লক্ষ্যে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















