মহাকাশে ঘুমানো হাস্যকর মনে হলেও বেশ আরামদায়ক!

মহাকাশে ঘুমানো হাস্যকর মনে হলেও বেশ আরামদায়ক! আবার ওজনহীন অবস্থায় ঘুমানোর অনুভূতিও অন্যরকম! এটা মজার মনে হলেও… আপনাদের ভাবনার চেয়েও বেশি আরামদায়ক!
শুক্রবার নাসার আর্টেমিস মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এমন অনুভূতি প্রকাশ করেছেন। চার সদস্যের আর্টেমিস মিশনের ক্রুরা মহাকাশ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা সম্প্রচার করেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
ওয়াইজম্যান বলেন, ক্রিস্টিনা কোচ উল্টো হয়ে ‘বাদুড়ের মতো ঝুলে’ ঘুমাচ্ছেন। আর জেরেমি হ্যানসেন ‘মনিটরের ডিসপ্লের নিচে’ ঘুমাচ্ছেন, যেন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।
ওয়াইজম্যান জানান, পাইলট ভিক্টর গ্লোভার মহাকাশযানের যন্ত্রপাতি ও ছাদের মাঝের সরু ফাঁকে নিজেকে গুঁজে নিয়ে ঘুমান।
অ্যাপোলো মিশনের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদে অভিযানে গেল মার্কিনীরা। চার নভোচারীকে নিয়ে নাসার আর্টেমিস-২ এখন চাঁদের কক্ষপথে রয়েছে।
নভোচারীরা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন। এরপর তারা পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না।

















