বিভাগীয় সমাবেশ স্থগিত, ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি সভা করবে বিএনপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ওই কর্মসূচি করার কথা ছিল দলটির। এর বদলে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার এই সমাবেশ হওয়ার কথা জানিয়েছিলেন রিজভী। তিনি জানান, দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও অন্যান্য কয়েক জন হল সংসদ প্রতিনিধি ছাত্রদলে যোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


